Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 17:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস লিমিটেড বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ১১ ডিসেম্বর, ২০১৯ শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে আইটিসির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৯৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.২৭ টাকা।

(এমআইআর/ ১১ ডিসেম্বর ২০১৯)