Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর বেনাপোল রেল ষ্টেশন থেকে ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী পাথর বহনকারী ওয়াগান থেকে অভিনব কায়দায় রাখা ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা ।

বুধবার ( ১১ ডিসেম্বর) ভোরে ওয়াগানের ভেতর থেকে ফেনসিডিল গুলি উদ্ধার করা হয় ।

আমদানি পণ্যবাহী পাথর বহনকারী ওয়াগন থেকে বিজিবি ফেনসিডিলের এ চালানটি জব্দের এ ঘটনার সাথে বেনাপোল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িত থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,ভারতীয় পাথরবাহী একটি ওয়াগান ট্রেন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।ওয়াগানটির বগি নং-৩০০৫৯৮/৬০০৫৮। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাস্টমস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

((এমআই / এসআর /১১ডিসেম্বর ২০১৯)