Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা শাহাবুদ্দিন নামে  এক কৃষকের ২৫ কাটা জমির মাসকলাই ডাল পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনের উত্তাপে ক্ষেতে লাগানো অনেকগুলো আম গাছও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ চাষী শাহাবুদ্দিন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গনি শেখের ছেলে।

সম্প্রতি বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে ঘটনাটি ঘটে।

শাহাবুদ্দিন জানান, তার নিজের কোন জমি নাই। পরের জমি বর্গা নিয়ে চাষ করেন। ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন, গভীর রাতে প্রতিবেশিরা তার বর্গা নেওয়া কলাই ক্ষেত্রে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। এসময় তিনি দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগীতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ ফসলের সাথে ঐ ক্ষেতে লাগানো কিছু আমের চারাও পুড়ে যায়।

শাহাবুদ্দিন জানান, কোনো দূর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি এর বিচার দাবী করেন।

জানতে চাইলে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ক্ষতিগ্রস্থ চাষী অভিযোগ জানালে পুলিশ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করবে।

(এমআই/ এসএএম/ ১২ ডিসেম্বর ২০১৯)