
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল সীমান্ত হতে ভারতে পাচারের সময় সাড়ে ৯২ লাখ টাকার ১৮ টি স্বর্ণের ( দুই কেজি একশত গ্রাম) বার উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর ) দুপুরে বেনাপোলের গাতিপাড়া সীমান্তের পশ্চিম মাঠ থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়।তবে এ সময় বিজিবি কোন স্বর্ণ পাচারকারীকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বিনিয়োগবার্তা কে বলেন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে গাতিপাড়া মাঠে অভিযান চালালে পাচারকারী ১৮ টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। যার ওজন ২ কেজি একশত গ্রাম। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক বাজার মুল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা বলে জানান বিজিবি। উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।
(এমআই / এসআর /১৫ ডিসেম্বর ২০১৯)