
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৮ এর ১ম স্থান লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম.পি. প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী এর নিকট ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ পুরস্কার হস্তান্তর করেন। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মো. আশরাফুল হক, এফসিএ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. খায়রুল হোসাইন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান সি কিউ কে মোশতাক আহমেদ, আইসিএমএবির সভাপতি এম আবুল কালাম মজুমদার এফসিএমএ সহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৯)