Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 21:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশে যাত্রা শুরু করলো সেবা খাতের বিশ্ববিখ্যাত ব্রান্ড রেনেসান্স এর নতুন সংযোজন রেনেসান্স ঢাকা গুলশান।

রাজধানী ঢাকার অভিজাত ও বাণিজ্যিক এলাকা ৭৮, গুলশান এভিনিউ, গুলশান-১ এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এ হোটেলটি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ হোটেলটির কার্যক্রম শুরুর ঘোষণা দেন প্রিমিয়ার গ্রুপ এর চেয়ারম্যান ডা: এইচ বি এম ইকবাল। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মঈন ইকবাল, অনান্য পরিচালকমন্ডলী, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিলসহ প্রিমিয়ার গ্রুপের অনান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা: এইচবিএম ইকবাল বলেন, প্রিমিয়ার গ্রুপ শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশেই কাজ করে না; বরং দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতাকে শ্রদ্ধা জানিয়ে এবং দেশের বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ণ করে থাকে।

তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়ণ করতে আমাদের প্রায় ১০ বছর সময় লেগেছে। এক্ষেত্রে গ্রুপের পরিচালকমন্ডলীসহ অনান্য কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেছেন। আমি তাদের জন্য গর্ববোধ করি।

(এসআই/ এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৯)