Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 01:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় বিগত এজিএমের কার্যবিবরণী অনুমোদন, বাণিজ্য মন্ত্রণালয়ের জারীকৃত এসআরও-২৪৪/আইন/২০১৮ অনুমোদন ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।

এছাড়া রংপুর চেম্বারের ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত অডিট রিপোর্ট ও স্টেটমেন্ট অব অ্যাকাউন্টস, অডিটর নিয়োগ এবং ২০১৯ সালের সংশোধিত ও ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন হয়।

সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আলহাজ মোছাদ্দেক হোসেন বাবলু, সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন, সহসভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক পরিচালক আলহাজ এমদাদুল হোসেন, পরিচালক মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. রিয়াজ শহিদ শোভন, মো. আশরাফুল আলম আল আমিন, মো. জুলফিকার আজিজ খান প্রমুখ।

(এসআর /১৯ডিসেম্বর ২০১৯)