Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২৪ থেকে ২৬ ডিসেম্বর ছায়ানটে শুরু হতে যাচ্ছে অষ্টম কথক নৃত্য উৎসব। তিনদিন ব্যাপী উৎসবের প্রথমদিনের সূচনা করবেন নৃত্য সারথী লায়লা হাসান। ৬.০৫ মিনিট আলোক প্রজ্জ্বলন করবেন তিনি।

অতিথিদের আসন গ্রহণের পর পুষ্পাঞ্জলি জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক- ১৪২৬ ‘মীনু হক’- কে প্রদান করা হবে।

অতিথি হিসেবে এদিন উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, গোলাম মোস্তফা খান, সেলিনা হক ও মুনমুন আহমেদ। এরপরই শুরু হবে ‘নৃত্যানুষ্ঠান বিমূর্ত ছন্দের আকৃতি।’ সাজু আহমেদ নৃত্য পরিচালনা করবেন। মাহমুদা আখতার অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

(এসআর /১৯ডিসেম্বর ২০১৯)