Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 00:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড। এজিএমে ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ কোম্পানিটির এ সভাটি সম্পন্ন হয়।

বার্ষিক সাধারণ সভায় দেশ গার্মেন্টস লিমিটেড এর চেয়ারম্যান রোকেয়া কাদের বলেন, ব্যাংক ঋণ নিতে গেলে কখনই ৯ ও ১০ শতাংশ সুদে ঋণ পাওয়া যায় না। এগুলো সব মিথ্যা কথা। কোম্পানির টাওয়ার বাড়াতে মূলধনের অভাবে দ্বারে দ্বারে ঘুরছি আমরা। কিন্তু কোথাও টাকা পাচ্ছিনা। তবে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫ থেকে ৩০ কোটি টাকা তুলতে চায় দেশ গার্মেন্টস।

সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের ন্যায় ১০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে দেশ গার্মেন্টস।

২০১৮-১৯ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার ছিল ২২ টাকা ৫০ পয়সা। তবে আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল হাজার ১৯ টাকা ৭০ পয়সা।

(এসআর/ এসএএম/১৯ ডিসেম্বর ২০১৯)