Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 19:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,বিনিয়োগবার্তা: চট্টগ্রামের বহদ্দারহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮০তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ্জ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী এবং আলহাজ্জ আহামেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম, সাবেক কাস্টমস কর্মকর্তা মোঃ আবুল কালাম এবং চান্দগাঁও আবাসিক এলাকার নিবাসী মোহাম্মদ আবুল কাসেম নিজামী।

এসময় অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ চট্টগ্রামের শাখাসমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। বহদ্দারহাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বশির উদ্দিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ খলিলুর রহমান চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ব্যাংকের নতুন শাখাটিকে স্বাগত জানান। তিনি শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন। ইসলামী অর্থনীতি সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

(এসআর /১৯ডিসেম্বর ২০১৯)