Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 18:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব হুমায়ুন ফরহাদকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ (১)(ঘ) এর বিধান অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধি হিসেবে ওই বিভাগের যুগ্মসচিব হুমায়ুন ফরহাদকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(এসআর / ২১ডিসেম্বর ২০১৯)