Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 04:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৩৮ পিস ভারতীয় মোবাইল জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।

শনিবার ( ২১শে ডিসেম্বর ) সকাল সাড়ে দশটার সময় ৪ জন পাসপোর্ট যাত্রী’র ব্যাগ তল্লাশি করে এ মোবাইল জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বিনিয়োগবার্তাকে জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মোমিন ও রশিদ নামে ৪ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদে আগে থেকেই স্কানার মেশিনে ডিউটি জোরদার করা হয়।পরে তাদের ব্যাগ স্কানার মেশিনে দিলে তাতে মোবাইল পাওয়া যায়। আটক মোবাইল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।

(এমআই / এসআর /২১ ডিসেম্বর ২০১৯)