Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 02:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী, জেনেক্স ইনফোসিস মোবাইল ডিভাইস ব্যবসা করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সারাদেশে বাংলালিংকের সেলস এবং সার্ভিস পয়েন্টে মোবাইল সেবা পৌঁছে দিতে এই চুক্তি করেছে। কোম্পানিটি গ্রাহকদের সুবিধার্থে সারাদেশে মোবাইল ব্রান্ড, ইলেকট্রনিক ডিভাইস, আনুসঙ্গিক এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা পৌঁছে দেবে বাংলালিংকের মাধ্যমে।

কোম্পানিটি আশা করছে মোবাইল ডিভাইস ব্যবসার মাধ্যমে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় হবে।

(এসআর / ২৩ ডিসেম্বর ২০১৯)