Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩০তলা ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর ) সকাল ১১.০০ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উক্ত মহড়া অনুষ্ঠিত হবে ।

মহড়া অনুষ্ঠান উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ীসহ নানান সরঞ্জাম, এ্যাম্বুলেন্স বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করবে।

ফলে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী জনসাধারণকে আতংকিত না হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে ।

(এসআর / ২৩ ডিসেম্বর ২০১৯)