Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 05:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই গ্রামের মহিবুল (৪০)।

স্থানীয়রা জানান, খুলনা থেকে রাজশাহীগামী কপোতক্ষ আন্তনগর ট্রেনটি কাটদহচর রেল ক্রসিং অতিক্রমের সময় একটি ট্রলি রেল লাইন পার হতে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ট্রলিতে থাকা কাওছার ও মহিবুল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে কাটা পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

(এসআর / ২৪ ডিসেম্বর ২০১৯)