Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 01:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। এজিএমে পুর্বঘোষিত ২০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার কোম্পানিটির এই এজিএম অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান এজিএম এ সভাপতিত্ব করেন। এজিএম শুরু হওয়ার পর কোম্পানির পক্ষ থেকে কোনো শেয়াহোল্ডারকে বক্তব্য দিতে দেয়া হয়নি। অনুষ্ঠান শুরুর সাথে সাথেই এজেন্ডা উপস্থাপন করা হয়, এবং শেয়ারহোল্ডারদেরকে অনুমোদন করার জন্য আহ্বান করা হলে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিতে তা পাশ করেন।

এরপর ৪র্থ এজেন্ডার সময় একজন শেয়াহোল্ডার বক্তব্য দিতে চাইলে তাকে বক্তব্য না দেয়ার জন্য অনুরোধ করা হয়। পরে শেয়ারহোল্ডার অনুরোধ না রেখে ব্ক্তব্য দেয়ার বিষয়ে জোড় করলে তাকে এজেন্ডা অনুমোদনের পর বক্তব্য দিতে দেয়া হয়।

এজিএম এ শেয়ারহোল্ডারবৃন্দ ডিভিডেন্ড অনুমোদনসহ মোট ৬টি এজেন্ডা অনুমোদন করেন। কোম্পানিটি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭১ পয়সা। ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমামমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেহাম্মদ আদনান ইমাম, পরিচালক প্রিন্স মজুমদার, মেজবাহ উদ্দিন, স্বতন্ত্র পরিচালক তানভীর আলি, রোকেয়া ইসলাম। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারী ও শেয়াহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমআইআর/ এসএএম/ ২৪ ডিসেম্বর ২০১৯)