Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 03:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর ) দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকরা কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ সহ নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এ কে ফজলুল হক, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, প্রেসক্লাবের সহ-সম্পাদক হামিদুল হক আহাদ, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, সাংবাদিক মাহবুব আলম, হলধর দাস, তোফাজ্জল হোসেন, জয়নুল আবেদীন, সঞ্জিত সাহা, এটিএম মোস্তফা বাবর, কামরুল হাসান সোহেল, আশিকুর রহমান পিয়াল, দৈনিক ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, গত সাত দশক ধরে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করেছে বলেই এখনো দেশের মানুষের কাছে প্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক। দেশের স্বাধীনতা আন্দোলনসহ জাতীয় সব সংকটের সময় গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং এখনও রেখে চলেছে পত্রিকাটি। দৈনিক ইত্তেফাক তার মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্যই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের শীতের পিঠা পুলিতে আপ্যায়িত করা হয়।

(এসএইচআর/ এসআর / ২৬ ডিসেম্বর ২০১৯)