Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 23:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। এজিএমে ৩০ জুন’ ১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১২ ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কনভেনশন সেন্টারে কোম্পানির এই এজিএম সম্পন্ন হয়। এজিএমে শেয়ারহোল্ডারবৃন্দ ডিবিডেন্ড অনুমোদনসহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন করেন।

কোম্পানিটি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৫ টাকা ৩২ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান সায়েদ ফারুক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিচালক সায়েদা মুনিরা আহমেদ, ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক শহিদুল ইসলাম। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারিসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

(এসআর/ এসএএম/ ২৬ ডিসেম্বর ২০১৯)