Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা : প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বরিশাল নগরের কলেজ রোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান জানান, দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা রয়েছে। এ ঘটনায় চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় বিচারক সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

(এসআর / ২৮ডিসেম্বর ২০১৯)