Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 05:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পঞ্চগড় প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  আবারও কমেছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া টানা চারদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্থ হয়ে পড়েছে তেঁতুলিয়া উপজেলাসহ গোটা জেলার জনজীবন। শনিবার বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা আকাশ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দুপুরে সোনালি রোদের ঝলক কিছুটা স্বস্তি দেয় শীতার্ত মানুষকে। তবে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান বলেন, এ পর্যন্ত ৪০ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুস্থদের মাঝে শুকনো খাবারসহ এক লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি দেয়া হয়েছে।।

(এসআর/এসএএম/২৮ ডিসেম্বর ২০১৯)