Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 02:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বরিশাল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে ভূমিহীন ও হতদরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনাসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন ভূমিহীনরা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার ব্যানারে ভূমিহীন মানুষেরা এ কর্মসূচি পালন করেন।

বরিশাল কৃষক ফেডারেশনের জেলা সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কৃষাণী সভার জেলা সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক হালিম মুহুরী, কৃষাণী সভার সাধারণ সম্পাদিকা রেনু বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভূমিহীন, হতদারিদ্র সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়া প্রভাবশালীরা নামে-বেনামে খাসজমি দখল করে নিচ্ছে। খাসজমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন প্রভাবশালীরা। সাধারণ কৃষকরা ব্যাংক ঋণের জন্য গেলে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়। সভায় প্রভাবশালীদের কাছ থেকে খাসজমি দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়ার দাবি জানানো হয়।

(এসআর/এসএএম/২৮ ডিসেম্বর ২০১৯)