Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 07:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে যশোরের শার্শা উপজেলাধীন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

এসময় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে ৫০টি ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ ।

এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-লের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানা পুলিশ পরিদর্শক (ও সি তদন্ত) ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার প্রমুখ।

(এমআই / এসআর / ২৯ ডিসেম্বর ২০১৯)