Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 17:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: “প্রিভেন্টিং করাপশন্স ইন বাংলাদেশ দি রোল অব প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন সম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (২৮ ডিসেম্বর ) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে “কমবেটিং করাপশন্স টু এচিভ এসডিজিস এন্ড ভিশন ২০৪১” প্রতিপাদ্য উপস্থাপন করা হয় ।

এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, দি ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, তাঁর প্রবন্ধ উপস্থাপন করেন ।

উপস্থাপন কালে তিনি বলেন যে, হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা যথা হিসাব বিজ্ঞান পেশা, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী, নিরীক্ষা, ফরেনসিক হিসাব বিজ্ঞান, হিসাব মান, নিরীক্ষা মান, কস্ট ম্যানেজমেন্ট, নৈতিক মান, উৎপাদন-ব্যয় হিসাব মান, আন্তর্জাতিক হিসাব ও নিরীক্ষা মান প্রভৃতির উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং সামাজিক বিভিন্ন লক্ষ্য অর্জনের নিমিত্তে স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী আর্থিক তথ্য সরবরাহ করা। এইভাবে হিসাব পেশাবিদগণ ন্যায়-নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে তাদের পেশার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশে দূর্নীতি প্রতিরোধে ও সুশাসন নিশ্চিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

উক্ত কনফারেন্সে আইসিএমএবির বিপুল সংখ্যক সদস্য, শিক্ষাবিদ, ব্যাংকার, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসআর / ২৯ ডিসেম্বর ২০১৯)