Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 03:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) এর ৩০তম বার্ষিক সাধারন সভা উল্ল্যেখযোগ্য সংখক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ঢাকার গুলশানে ডেল্টা লাইফ সম্মেলন কেন্দ্রে কোম্পানীর সভাপতি সৈয়দ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বতঃফুর্ত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সেই সাথে পরিচালনা পর্ষদের ও নিরীক্ষকের প্রতিবেদন শেয়ারহোল্ডারদের দ্বারা বিবেচিত হয়।

সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত মোট ১০ শতাংশ ডিভিডেন্ড যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড সর্বসম্মতভাবে ঘোষিত হয়।

কোম্পানীর সংঘবিধি ও কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী জনাব সৈয়দ ফারুক আহমেদ এবং জনাব সৈয়দ ফরহাদ আহমেদ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হন।

কোম্পানীর বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মালেক সিদ্দিকী ওয়ালী, চার্টার্ড একাউন্টেন্টস এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিরীক্ষক হিসেবে জি কিবরিয়া এন্ড কোং, চার্টার্ড একাউন্টেন্টসকে নিয়োগ অনুমোদন করা হয়।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ তার বক্তব্যে ২৮শে মার্চ, ২০১৯ সালে সংঘটিত অগ্নি দুর্ঘটনা এবং আনুসাঙ্গিক ক্ষয়ক্ষতি সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। সেই সাথে তিনি কোম্পানীর ব্যবসার সামগ্রিক পর্যালোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে আগামীতেও কোম্পানীর ক্রমবর্ধমান প্রবৃদ্ধি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে অঙ্গীকার করেন।

কোম্পানীর সভাপতি সৈয়দ ফারুক আহমদে শেয়ারহোল্ডারদের তাদের গঠনমূলক পরামর্শ ও পরিচালনা পর্ষদের প্রতি অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোঃ শহীদুল ইসলাম (এসিএ), প্রধান অর্থ কর্মকর্তা মোঃ এনামুল হক এবং কোম্পানী সচিব সৈয়দ মনিরুজ্জামান।

(এমআইআর/ এসএএম/ ৩০ ডিসেম্বর ২০১৯)