Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দলের অবস্থা এমনিতেই খুব খারাপ। একদম তলানিতে সিলেট থান্ডার। তার নিজের ব্যাটেও রান নেই। এ রকম অবস্থায় আজ ব্যাট করতে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে।

সিলেট ইনিংসের ১২ নম্বর ওভারের চার নম্বর বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মোসাদ্দেক। এ সময় রান আউট থেকে বাঁচতে মাটিতে ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে আঘাত পান তিনি। তাতেও লাভ হলো না। আউট থেকে বাঁচতে পারলেন না।

মাঠ ছেড়ে ড্রেসিং রুমে যাওয়ার পর মোসাদ্দেকের ঘাড়ের ইনজুরি শুশ্রুষা চলছে। ঘাড়ের ব্যথার পরিচর্যা চলার কারণে আর ফিল্ডিংয়ে নামা সম্ভব হয়নি তার। মোসাদ্দেকের বদলে ভারপ্রাপ্ত হিসেবে আন্দ্রে ফ্লেচার অধিনায়কত্ব করেন।

সিলেটের মিডিয়া ম্যানেজার অম্লান মোস্তাকিম জানালেন, ‘মোসাদ্দেকের ঘাড়ের ইনজুরি কতটা গুরুতর, তা খুঁটিয়ে দেখতে আজই হয়তো সিটি স্ক্যান করানো হবে।’

(এসআর / ৩০ডিসেম্বর ২০১৯)