Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কৃষ্ণ সাগরের বসফরাস প্রণালীর কাছে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে মালবাহী একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তুরস্কের ইসতাম্বুলের কিলিয়স শহর থেকে ১৮ মাইল উত্তরে সাগরে এ সংঘর্ষ হয়েছে।

নৌবাহিনীর ওই জাহাজ থেকে ৪৫ সেনাকে উদ্ধার ও ১৫ জনের নিখোঁজের তথ্য প্রথম জানানো হয়। পরে তুরস্কের কোষ্টগার্ডের সদস্যরা জানায়, রুশ ওই জাহাজ থেকে ৭৮ সেনাকে উদ্ধার করা হয়েছে।

আরটি বলছে, রুশ নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ ‘লিমান’র সঙ্গে টোগোর মালবাহী একটি জাহাজের সংর্ঘষ হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঘন কূয়াশার কারণে এই সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা জাহাজ লিমান বসফরাস প্রণালীর ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই জাহাজের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

(এমআইআর/ ২৭ এপ্রিল ২০১৭)