Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 20:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত উপ-মহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের কর্মচারী নির্দেশনা অনুযায়ী গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডব্লিউ) এ ন্যস্ত হয়েছেন তিনি।

রোকেয়া খাতুন ১৯৮৫ ও ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। রোকেয়া সামষ্টিক অর্থনৈতিক উপাত্ত সংকলন ও বিশ্লেষণে দক্ষ ও বিশেষ পারদর্শী। তিনি কর্তৃপক্ষের চাহিদামতো ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংকিং নীতি সংক্রান্ত বিশ্লেষণধর্মী পলিসি নোট প্রস্তুত করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কিছু পেপার প্রকাশিত হয়েছে। দাফতরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামে এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে তিনি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব ও আমেরিকা সফর করেন।

রোকেয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামীও বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।

(এসআর / ৩১ডিসেম্বর ২০১৯)