Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 13:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন আতিকুল ইসলাম, প্রার্থিতাও পেয়েছেন। এ জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে বিধি অনুযায়ী গতকাল সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।

(এমআইআর/ ৩১ ডিসেম্বর ২০১৯)