Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 14:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমএ আজিজ ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি ২০১৭ শুরু হওয়া অলিম্পিয়াডে সারা দেশে ৬টি বিভাগীয় শহরে ৯টি কেন্দ্রে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে।

ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(শামীম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)