
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Waste Technologies LLC, USA এর সাথে বর্জ্য থেকে জৈব সার ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন ও শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে নরসিংদী পৌরসভা । শিগগিরই এই লক্ষ্যে Waste Technologies কোম্পানি ও নরসিংদী পৌরসভার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ বিষয়ে নরসিংদীর পৌরমেয়র আলহাজ্জ কামরুজ্জামানের সাথে বৈঠক সম্পন্ন করেছেন যুক্তরাস্ট্রভিত্তিক Waste Technologies LLC, USA এর প্রেসিডেন্ট ড. মহিউদ্দিন সরকার। বৈঠক শেষে এ বিষয়ে যৌথভাবে কাজ করতে ঐকমত্যে পৌছান তারা। এরপর নরসিংদী পৌরসভার Landfills সরেজমিনে পরিদর্শন করেন তারা। এসময় Waste Technologies LLC, USA এর প্রেসিডেন্ট ছাড়াও বিশিষ্ট বিজ্ঞানী ড. নেয়ামুল বশির ও কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ প্রকল্প বাস্তবায়নে মূলধনী যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা প্রদান করবে ওয়েস্ট টেকনোলজিস। আর পৌরসভা কারখানা স্হাপনের জন্য জমি লিজ দিবে। অন্যদিকে JV-র মাধ্যমে কারখানা শেড নির্মাণ ও চলতি মূলধন বিনিয়োগে সক্ষম একজন স্হানীয় পার্টনার নেয়া হবে।
উল্লেখ্য, দেশব্যাপী এ প্রকল্প বাস্তবায়নে প্রতিটি সিটি কর্পোরেশন বা পৌরসভার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসেবে নেয়া হবে।
(এসএইচআর/এমআইআর/এসএএম/ ০১ জানুয়ারি ২০২০)