Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 16:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণে নানাবিধ সুবিধা দিয়ে প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সারাবিশ্বের পর্যটকদের আকর্ষণ বর্ণিল ব্যাংকক, নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ সৈকত পাতায়া এবং পাহাড়, সমতল আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য ফুকেট আর ক্র্যাবিতে ভ্রমণ প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা।

থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে বিশেষ করে ব্যাংককে দুই রাত তিন দিনের জন্য ন্যূনতম প্যাকেজ ২২ হাজার ৯৯০ টাকা, ব্যাংকক ও পাতায়ায় চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ২৯ হাজার ৯৯০ টাকা, ব্যাংকক ও ফুকেটে চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ৪১ হাজার ৯৯০ টাকা এবং ব্যাংকক ও ক্র্যাবিতে চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ৪২ হাজার ৯৯০ টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

প্যাকেজে সব ধরনের ট্যাক্সসহ বিমানভাড়া ঢাকা-ব্যাংকক-ঢাকা, ব্যাংকক-ফুকেট-ব্যাংকক এবং ব্যাংকক-ক্র্যাবি-ব্যাংকক, তিন তারকাবিশিষ্ট হোটেলে থাকার ব্যবস্থা, সকালের নাস্তা, হোটেল-এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফারসহ বিভিন্ন সুবিধা রয়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

তিনি জানান, থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে ইউএস-বাংলার ভ্রমণ প্যাকেজগুলো কমপক্ষে দুজনের জন্য প্রযোজ্য। ভ্রমণপিপাসুদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স।

তিনি জানান, প্রতিষ্ঠানভেদে বিভিন্ন ধরনের সুযোগ থাকছে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত কার্ডের ওপর। শীতকালীন ভ্রমণ প্যাকেজগুলো শুধু ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিস থেকে সংগ্রহ করা যাবে।

সপ্তাহে চারদিন (সোম, বুধ, শুক্র ও শনিবার) সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকা থেকে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসে। ইউএস-বাংলা এয়ারলাইন্স আটটি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্য ছাড়াও গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, কলকাতায় আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ সেবা দিয়ে যাচ্ছে। ভ্রমণ প্যাকেজ-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ০১৭৭৭৭৭৭৮৮১-৩ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

(এসএএম/ ০৪ জানুয়ারি ২০১৯)