Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে লেনদেনের অনুমোদন পাওয়া তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে এই ইপিএস হয়েছে। একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ৮৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা(আইপিও’র আগের হিসাবে)।

আগের বছর একই সময় কোম্পানিটির মুনাফা ছিল ২ কোটি ১৬ লাখ টাকা এবং ইপিএস ছিল ৪৮ পয়সা।

(এসআর/এসএএম/০৫ জানুয়ারী ২০২০)