Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 01:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: কলকাতার নন্দিত নির্মাতা কৌশিক গাঙ্গুলি পরিচালনা করছেন নতুন চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। সেখানে বাংলাদেশের জয়া আহসান অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়েছে। এই খবর অবশ্য মাসু দুয়েক পুরনো।

নতুন খবর হলো এই সিনেমায় তিনি জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের বিপরীতে অভিনয় করতে চলেছেন। প্রথমে শোনা যাচ্ছিলো পরিচালক নিজেই অভিনয় করবেন জয়ার বিপরীতে। কিন্তু সম্প্রতি নিশ্চিত হওয়া গেল কৌশিক গাঙ্গুলি নয়, কৌশিক সেনই হচ্ছেন জয়ার নায়ক।

ভারতীয় একাধিক গণমাধ্যমকে এমন খবরই নিশ্চিত করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। আর সেই সূত্রে ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে কৌশিক সেন ও জয়া জুটির প্রথম চলচ্চিত্র।

জানা গেছে, জয়া ছাড়াও সিনেমাটিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, আম্বারিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য ও আরও অনেক শক্তিমান শিল্পীরা অভিনয় করবেন।

দুই মহিয়সী নারীর গল্পে নির্মাণ হবে ‘অর্ধাঙ্গিনী’। এই দুটি চরিত্রে অভিনয় করবেন জয়া ও চূর্ণী। তাদের একজনের স্বামী ও অন্যজনের প্রাক্তন প্রেমিক হিসেবে দেখা যাবে কৌশিককে।

(এসআর / ০৬ জানুয়ারি, ২০২০)