Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 19:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৯ সালে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ELSEVIER এর ‘স্কোপাস ডাটাবেইজ’-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’।

তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সালে সম্মিলিতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৮ম। এছাড়া সেরা দশ বাংলাদেশি গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বিকাশ কুমার পাল। স্কোপাসে ২০১৯ সালে ৬ হাজার গবেষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছিল। গবেষণাপত্রের উল্লেখযোগ্য তিনটি বিষয়ের মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং মেডিসিন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায়। তালিকায় স্থান পাওয়া অপর বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি।

(এসআর / ০৬ জানুয়ারি, ২০২০)