Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 16:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ৬০ দিনব্যাপী ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ২ জানুয়ারি ২০২০ একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সালেহ ইকবাল প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআর-এর মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে. এম. মুনীরুল আলম আল-মামুন ও মোঃ আমিনুর রহমান, আইবিটিআরএ’র পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, মোঃ জিল্লুর রহমান আল-মাহমুদ ও মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। কোর্সে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৬ জানুয়ারী ২০১৯)