
বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিতরণ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ডিভিডেন্ড আগামীকাল ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি মধ্যে বিতরণ করা হবে। কোম্পানির অফিস নাভানা টাওয়ার (১১/এ), ৪৫ গুলশান এভিনিউ, গুলশান-১ এ অথোরাইজড রিপ্রেজিনটিভের মাধ্যমে ডিভিডেন্ড বিতরণ করা হবে।
আর যারা ডিভিডেন্ড সংগ্রহ করতে ব্যর্থ হবে তাদের ডিভিডেন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে অগ্নি সিস্টেমস ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
(এসআর / ০৭ জানুয়ারি, ২০২০)