Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে এক কোটি টাকার অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

(এসআর / ০৭ জানুয়ারি, ২০২০)