Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 03:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৬ সালে দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। ২০১৫ সালের তুলনায় ইপিজেডগুলোতে এফডিআই বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য মতে, আলোচ্য বছরে দেশে মোট এফডিআই এর প্রায় ১৮ শতাংশই এসেছে ইপিজেড এলাকায়।

কেন্ত্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০১৫ সালে এর পরিমাণ যেখানে ছিল ৪০ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার ২০১৬ সালে তা হয়েছে ৪১ কোটি ৬৭ লাখ ডলার। এর মধ্যে বিভিন্ন কোম্পানিতে চলতি বিনিয়োগ হিসেবে এসেছে ২৩ কোটি ৩৪ লাখ ডলার, নতুন বিনিয়োগ হিসেবে এসেছে ২ কোটি ৫৩ লাখ ডলার। আর প্রায় ১৬ কোটি ডলার এসেছে কোম্পানির অভ্যন্তরিণ ঋণ হিসেবে।

উল্লেখ, বাংলাদেশে এখন মোট ৮টি ইপিজেড রয়েছে ইপিজেডের কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই বিদেশি। জানা যায় ইপিজেডের কোম্পানিগুলোর মধ্যে ৫৮ শতাংশ বিদেশি মালিকানায়, ২৮ শতাংশ যৌথ মালিকানার আর বাকি ১৪ শতাংশ স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট ১৭১ কোটি ডলারের এফডিআই পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে নিট এফডিআই ৯৭ কোটি ৫০ লাখ ডলার।

আর ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে মোট ১৫৯ কোটি ৭০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে নিট এফডিআই ছিল ৮৯ কোটি ৮০ লাখ ডলার।

২০১৫-১৬ অর্থবছরের পুরো সময়ে ২০০ কোটি ১০ লাখ ডলারের এফডিআই এসেছিল, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। তার আগে ২০১৪-১৫ অর্থবছরে এসেছিল ১৮৩ কোটি ডলারের এফডিআই।
বিভিন্ন খাতে মোট যে এফডিআই আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অর্থকে নিট এফডিআই বলা হয়।

 

(ইউএম/ ২৮ এপ্রিল ২০১৭)