Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ ১০ কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার (৬ জানুয়ারি ২০২০) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গণভবনে এ চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।

(এসএএম/০৭ জানুয়ারি ২০১৯)