Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 12:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের। এই কোম্পানি ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। এই কোম্পানি ২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। কোম্পানির ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্যাংক এশিয়া, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, নাভানা সিএনজি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এসএস স্টিল, ইউনাইটেড পাওয়ার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

(এমআইআর/ ০৮ জানুয়ারি ২০২০)