Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 10:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৫ বছর ধরে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড। বাংলাদেশের জুয়েলারি জগতে জনপ্রিয় এই ব্র্যান্ড ঘোষণা দিয়েছে যে, কোনো ব্যক্তি ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা, পৃথিবীর যে কোনো দেশে টেস্টের মাধ্যমে নকল প্রমাণ করতে পারলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রেতার হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি পণ্য তুলে দিতে জুয়েলারি শিল্পের প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। এক্সক্লুসিভ ডিজাইনের গহনা বিক্রির পাশাপাশি ডায়মন্ড ওয়ার্ল্ডের রয়েছে বিক্রয়ত্তোর সেবা।’

‘বাংলাদেশে ২২টি শোরুম রয়েছে আইএসও স্বীকৃত এ প্রতিষ্ঠানের। ডায়মন্ড ওয়ার্ল্ড গহনার মান শতভাগ নিশ্চয়তা দিয়ে বিক্রি করে থাকে। প্রতি ৩ মাস পরপর বিদেশি টিম দ্বারা গহনার মান নিশ্চিত করা হয় এবং জিআইএ ও আইজিআই সার্টিফিকেট প্রদান করা হয়।’

‘ডায়মন্ড ওয়ার্ল্ডের রিটার্ন পলিসি বিশ্বস্বীকৃত এবং সারা বছর যেকোনো সময় গ্রাহকদের প্রোডাক্ট রিটার্ন করার সুযোগ দিয়ে থাকে। সেইসঙ্গে বিক্রিত সব প্রোডাক্টের ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধাও দেয়া হয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে বছরে ৪টি ফ্রি এক্সচেঞ্জ অফার দেয়া হয়, যার মাধ্যমে গ্রাহকরা তাদের পুরাতন ডায়মন্ডের গহনা কোনো প্রকার কর্তন ছাড়াই পরিবর্তন করে নতুন গহনা কিনতে পারেন। শতভাগ রি-সেল ভ্যালু নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের কাছে প্রোডাক্ট বিক্রি করে থাকে ডায়মন্ড ওয়ার্ল্ড’, -উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে আন্তর্জাতিক মানের ডায়মন্ড টেস্টার মেশিনের মাধ্যমে প্রতিটি ডায়মন্ড গহনার মান নিশ্চিত করে জিআইএ ও আইজিআইয়ের আন্তর্জাতিক সার্টিফিকেট দেয়া হয়। গত ১৫ বছর যাবৎ বিশ্বস্ততার সঙ্গে ডায়মন্ড ওয়ার্ল্ড গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। গ্রাহকদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটি আগামীতে আরও এগিয়ে যেতে চায়।

(এসআর / ০৮ জানুয়ারি, ২০২০)