Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 01:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উত্তর কোরিয়া আবারও শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের (মিসাইল) পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আবারও এ মিসাইলের পরীক্ষা চালানোর খবর শোনা যাচ্ছে।

শুক্রবার দিনগত মধ্যরাতে এ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে। তবে এই ক্ষেপনাস্ত্রের পাল্লা কতদূর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানায় আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটি।

দক্ষিণ কোরিয়ার মিলিটারি চিফ অব স্টাফ জানায়, স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে ক্ষেপনাস্ত্রটির ধরণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

(ইউএম/ ২৯ এপ্রিল ২০১৭)