
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপোতা থেকে ৬০ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিকড়ী গ্রামের মৃত মোতালেবের ছেলে ওয়াসিম(৩০),খড়িডাঙ্গা গ্রামের আদম আলীর ছেলে নুরুউদ্দিন(৩২) ও বারোপোতা গ্রামের রফিকুলের ছেলে মারুফ(৩৫)।
মঙ্গলবার (৭ জানুয়ারি ) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেন । বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই পিন্টু লাল দাস জানান, রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বারোপোতা মাঠে তিন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করি।
এ ব্যাপারে জানতে চাইলে , বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বিনিয়োগবার্তাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বারোপোতা মাঠে তিন জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে একটি টিম পাঠিয়ে ৬০ পিস ইয়াবা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ।
(মনিরুল/ শাহরিয়ার / ০৮ জানুয়ারি, ২০২০)