Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 12:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যাপক ঋণ খেলাপি ও অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিংসহ বিভিন্ন লিজিং কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)।

বুধবার দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে প্রশান্ত কুমার হালদারকে গত বছরের ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক।

উল্লেখ্য, প্রশান্ত কুমার হালদার রিলায়েন্স ফাইন্যান্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় তার আত্মীয়স্বজনকে বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান। একক কর্তৃত্বে অদৃশ্য শক্তির মাধ্যমে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন।

(এসএএম/০৮ জানুয়ারি ২০১৯)