Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 03:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনে’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে  আগামীকাল  সোমবার ।

সোমবার ( ১৩ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টায় শুরু হবে ভোট, যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হামিদ জানান, নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি শেষ। তিনি বলেন, ০১ জন প্রধান ও ০২জন সহকারী কমিশনার এর নেতৃত্বে ০১জন রিটার্নিং অফিসার, ০১প্রিজাইডিং অফিসার, ০১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়েছেন। কড়া নিরাপত্তা’র মধ্যে দিয়ে ভোট চলবে ।

এ ছাড়া ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দাঙ্গা পুলিশের জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশনার। থাকবে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এক কথায় কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে প্রভার মুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭২১জন।

নির্বাচন কমিশনার আরও বলেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনে’র ত্রি-বার্ষিক নির্বাচন নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৯টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানাগেছে।

এবারের ভোটে গত ২৪ থেকে ২৬ ডিসেম্বও ২০১৯ তারিখ নির্বচনের জন্য মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। ৩০ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল ও গ্রহন করা হয়। ৩১ ডিসেম্বা মনোনয়ন পত্র বাছায় ও প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এর পর ১ জানুয়ারী ২০২০ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত ৯ দিন প্রচারনা করে প্রতিদ্বন্দি দু’টি প্যানেল।

এবার বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনে’র ত্রি-বার্ষিক নির্বাচন দু’টি প্যানেল ভোট যুদ্ধে অংশ নিয়েছে। একটি প্যানেলে জোর প্রতিদ্বন্দিতা করছেন মুজিবর-নাসির সমমনা পরিষদ। অপরদিকে নতুন প্যানেল রিপন-সাজেদুর ঐক্য পরিষদ। প্রতিটি প্যানেলে ১৭জন করে অংশ নিয়েছে। দু’টি প্যানেলে মোট ৩৪জন ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন।

এ ব্যাপারে নির্বাচনে মুজিবর-নাসির সমমনা পরিষদে’র সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি মোঃ মুজিবর রহমান এ প্রতিনিধিকে বলেন, বেনাপোল স্টাফ এসোসিয়েশনের মুল লক্ষ হচ্ছে, সকল সদস্যদের স্বার্থ সংরক্ষন করা। আমদানি ও রপ্তানি বানিজ্যে সকল জটিলতা সমাধান করা। মালিক পক্ষের কাছ থেকে স্টাফ ভাইদের নেয্য দাবী আদায় ও চাকুরির নিশ্চয়তা প্রদান এবং সঠিক বেতন কাঠামে নিশ্চিত করা।

মুজিবর রহমান আরও বলেন নির্বাচিত হলে, চলমান সদস্য সুবিধা সমূহ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পূরন সহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। তিনি তার পূর্ন প্যানেলে ভোট দেওয়ার জন্য সকল সদস্যদের প্রতি আহবান জানান। তিনি জয়ের ব্যাপারে আসাবাদী।

অপরদিকে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক প্রার্থী মোঃ সাজেদুর রহমান এ প্রতিনিধিকে বলেন আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট চাই। তিনি বলেন , নির্বাচিহ হলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্টাফ ভাইদের নিয়ে কাজ করব।তিনি তার ১৭ সদস্যের পূর্ন প্যানেলে ভোট দেওয়ার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান। তিনি জয়ের ব্যাপারে আসাবাদী।

(মনিরুল/ শাহরিয়ার / ১২ জানুয়ারি, ২০২০)