
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের সাথে যুক্ত হচ্ছে সরকারি ৫ প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বিডার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।
প্রতিষ্ঠানগুলো হলো: (১) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (২) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর; (৩) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড; (৪) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং (৫) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটিড।
বিডা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী বুধবার (১৫ জানুয়ারি, ২০২০) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আমারি হোটেল (বাড়ী নং-৪৭, রোড নং- ৪১, গুলশান-২, ঢাকা-১২১২) এ অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
প্রতিষ্ঠানগুলোর সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে জানিয়েছে বিডা।
(এসএএম/ ১৩ জানুয়ারি ২০১৯)