
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে কম্বল প্রদান করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।
সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর (সিএসআর) অংশ হিসেবে এ সহায়তা করে এমটিবি।
এ উপলক্ষে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর, এসিএসসি (অব:)-এর হাতে প্রতিকী কম্বল তুলে দেন এমটিবি’র হেড অব ইনফ্রাস্ট্রাক্চার ডিভিশন অমিতাভ কায়সার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের মুসলেহ উজ জামান, ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব জসিম মোহাম্মদ আল-আমিন এবং এমটিবি’র মো: এহতেশাম রহমান, হেড অব স্ট্রাকর্চাড ফাইন্যান্স ইউনিট ও সামিয়া চৌধুরী, ডেপুটি হেড অব কমিউনিকেশন্স সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
(এসআর /এসএএম/ ১৩ জানুয়ারি, ২০২০)