Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। লাইসেন্স আপডেট না থাকা, মেয়াদউত্তীর্ন মালামাল ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না পাওয়ায় একটি আবাসিক হোটেলসহ মোট ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৪টায় শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী ভুমি কমিশনার) খোরশেদ আলম চৌধুরী’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বেনাপোল চেকপোষ্টের যাপন নামে একটি আবাসিক হোটেল এর লাইসেন্স এবং মান সম্মত কক্ষের ব্যবস্থা না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বাজারের সর্দার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে নগদ ৩০ হাজার টাকা, বিপ্লব ষ্টোরে ভারতীয় মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পাওয়ায় তাকে ৫ হাজার টাকা ও নবাব ষ্টোরের মুল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, ভোক্তা অধিকার আইনে এসব ব্যবসাযয়িদের জরিমানা করা হয়েছে। এরা টাকা দিতে ব্যর্থ হলে বিভিন্ন মেয়াদে এদের দন্ড হতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানার এ এস আই জাকির হোসেন।

(মনিরুল/শামীম/ ১৩ জানুয়ারি ২০১৯)