Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশন ত্রি-বার্ষিক নির্বাচন (২০২০-২০২২) সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি ) সকাল সাড়ে ৮ টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে এ ভোট শুরু হয় । দিনব্যপী সাধারণ ভোটারা স্বতস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করেন।

ষ্টাফ এসোসিয়েশনের ১ হাজার ৭শত ২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫ শত ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১০ টার সময় নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হামিদ ভোটের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবর – নাসির সমমনা পরিষদের বর্তমান সভাপতি মুজিবর রহমান। তিনি চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদে’র জহিরুল ইসলাম রিপন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৭ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদ এর সাজেদুর রহমান। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন তরবারী প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন। তিনি চমশা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসানুর রহমান হাতুড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯ ভোট।

অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যান সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসিম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাষ্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী , কার্যনির্বাহী সদস্য ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সাত্তার, হাসান আলী।
এবারের নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদের ও মুজিবর-নাসির সমমনা পরিষদের দুইটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কড়া নিরাপত্তা’র মধ্যে দিয়ে চলে ভোট। প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হামিদ জানান, নিরপেক্ষ ভাবেসকলের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি জানান, নির্বচন সময়ে র‌্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই ও ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন। তিনি বলেন, ০১ জন প্রধান ও ০২জন সহকারী কমিশনার এর নেতৃত্বে ০১জন রিটার্নিং অফিসার, ০১প্রিজাইডিং অফিসার, ০১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০জন পোলিং অফিসার নিষ্ঠার সাথে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ আরও বলেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনে’র ত্রি-বার্ষিক নির্বাচন নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ৯টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলে জানান তিনি।

(মনিরুল/ শাহরিয়ার /১৪ জানুয়ারি, ২০২০)