Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 09:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে অবৈধভাবে জাটকা ধরার সময় একটি ফিসিং ট্রলার ও ৩ মন জাটকা ইলিশ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার ভোররাতে জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট সদরে যাচ্ছিল ট্রলারটি।

কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন করর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, দুবলার চর এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট যাচ্ছে একটি ট্রলার- এমন গোপন সংবাদে ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে ৩ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাটকা বিভিন্ন এতিম খানায় সরবরাহ করা হয়। এ ঘটনায় এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন করর্মকর্তা মো. আব্দুল হাকিম।

(এমআই/এসএএম/১৮ জানুয়ারি ২০২০)